Uncategorized

শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আকাইদ হাসান (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে । মৃত আকাইদ হাসান উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের রুনীগাও গ্রামের রজিব মিয়ার ছেলে। রবিবার (১৮ অক্টোবর) দুপুর আনুমানিক ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে।
মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দুপুর দিকে নিজ বাড়ির আশে-পাশে খেলা করছিলো শিশু আকাইদ। এসময় হঠাৎ সবার অজান্তে বাড়ির পিছনের একটি পুকুরের পানিতে ডুবে যায় সে। পরবর্তীতে আকাইদের লাশ পানিতে ভেসে উঠলে সেটি দেখে অন্য আরেক শিশু চিৎকার এবং ডাকাডাকি শুরু করে পরে তার পরিবারের লোকজন এসে পানি থেকে আকাইদের লাশ উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশু আকাইদের এই অকাল মৃত্যুতে তার পারিবার এবং এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button