sliderরাজনীতিশিরোনাম

শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ, যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের ১ দফার যৌথ ঘোষণার লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে লিখিত ঘোষণাপত্র পাঠ করেন গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান। তিনি বলেন, এই সরকার ২০১৪ ও ১৮ সালের মতো আবারোও পাতানো নির্বাচনের পায়তারা করছে, কিন্তু এবার দেশের জনগণ জীবন বাজি রেখে এ সরকারকে প্রতিহত করবে।
তিনি বলেন, আওয়ামী লীগ বিরোধী দলের কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচি দিয়ে আমাদের হুমকি দিতে চায়, আমরা এবার শপথ করেছি, কোনো হুমকি-ধমকি দিয়ে এবার আর পার পাবে না এ ফ্যাসিবাদী, স্বৈরাচারী সরকার। এখন থেকে গণঅধিকার পরিষদ ১ দফা আন্দোলনে মাঠে থাকবে।

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্ণেল (অব) মিয়া মশিউজ্জামান সভাপতির বক্তব্যে বলেন, দেশের সকল মানুষের আজকের প্রাণের দাবি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, সরকারের উচিত দেশে রক্তপাত-সংঘাত না ঘটিয়ে দাবি মেনে নিয়ে বিদায় নেয়া, অন্যথায় দেশের জনগণ ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য জীবন দিবে এবার।

গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আতাউল্লাহ বলেন, রেজা কিবরিয়ার নেতৃত্বে গণঅধিকার পরিষদ সরকার পতনের যুগপৎ আন্দোলনের ১ দফাতে একচুল পরিমাণ ছাড় দিবে না বর্তমান জালিম সরকার কে। সরকারের গোয়েন্দা সংস্থার মাধ্যমে গণঅধিকার পরিষদ ভেঙে এ দলকে আন্দোলনের মাঠ থেকে সরাতে পারবেনা। গণঅধিকার পরিষদ দলের ভিতর ঘাপটি মেরে থাকা দেশি-বিদেশি এজেন্টদের মুখোশ উন্মোচন করে আবারও রাজপথে সক্রিয় হয়েছে।

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন এর সঞ্চালনায় সমাবেশে আরোও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মেজর (অব) আমীন আহমেদ আফসারী, ব্রিগেডিয়ার জেনারেল (অব) ডঃ হাবিবুর রহমান, আবুল কালাম আজাদ, আরিফুর রহমান তুহিন, যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, শেখ খায়রুল কবীর, ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক, মোহাম্মদ শামসুদ্দিন, কার্য নির্বাহী সদস্য শাহাবুদ্দিন শুভ, ডঃ আজাদ আলী সুমন, ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সদস্য সচিব জিয়াউর রহমানসহ শ্রমিক অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, পেশাজীবি অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

বক্তাগন বলেন, এখন থেকে গণঅধিকার পরিষদ ১ দফা আন্দোলনে মাঠে থাকবে। বক্তাগন পাচারকৃত কোটি কোটি ডলার দেশে ফেরত এনে কর্মসংস্থান সৃষ্টি জন্য ভোটডাকাত ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় আজ থেকে বিএনপি, জামায়াতসহ সকল বিরোধী দলের একদফা আন্দোলনে ড. রেজা কিবরিয়ার নেতৃত্বে গণঅধিকার পরিষদ রাজ পথে থাকবে।

তারা বলেন, দেশের সকল মানুষের আজকের প্রাণের দাবি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, সরকারের উচিত দেশে রক্তপাত-সংঘাত না ঘটিয়ে দাবি মেনে নিয়ে বিদায় নেয়া, অন্যথায় দেশের জনগণ ভোটাধিকার পুনরুদ্ধারের জীবন দিয়ে হলেও অধিকার আদায় করে ছাড়বে।

শেখ হাসিনা যত চেষ্টা করুন তাকে এবার ক্ষমতা থেকে সরে যেতে হবে, অন্যত্থায় গণঅভ্যুত্থানের মাধ্যমে করুণ পরিণতি ভোগ করতে হবে। রেজা কিবরিয়ার নেতৃত্বে গণঅধিকার পরিষদ সরকার পতনের যুগপৎ আন্দোলন বর্তমান জালিম সরকার কে ১ দফাতে একচুল পরিমাণও ছাড় দিবে না। সরকারের গোয়েন্দা সংস্থার মাধ্যমে গণঅধিকার পরিষদ ভেঙে এ দলকে আন্দোলনের মাঠে থাকে সরাতে পারবেনা। গণঅধিকার পরিষদ দলের ভিতর ঘাপটি মেরে থাকা দেশি-বিদেশি এজেন্টদের মুখোশ উন্মোচন করে আবারও রাজপথে চলে এসেছে।
প্রেস বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button