Uncategorized

শেখেরকোলা সমবায় ক্লাবের উদ্যােগে বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতা ও পুরস্কার বিতরণ

সোহাগ মাহবুব : শুক্রবার (১২ ফেব্রয়ারী) রাত ৯টায় বগুড়া সদরের শেখেরকোলা সমবায় ক্লাবের উদ্যােগে ৫ম তম বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতা ও পুরস্কার বিতরণী অত্র ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মীর্জা হাকীম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন শেখেরকোলা ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম।

এসময় তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা গ্রামকে শহর রুপান্তর ও গ্রামের সকল স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন বৃদ্ধি এবং বাংলাদেশকে একটি উন্নত বিশ্বের রোল মডেল হিসাবে গড়ে তোলার লক্ষে কাজ করছে।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখেরকোলা ইউপি সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী ধলু, ইউপি সদস্য জহুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোকলেছার রহমান দিপু, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সাইফুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি বাদল হাসান রনি, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক রঞ্জু হোসেন তোজাম, তরুন সমাজ সেবক মাহমুদুল হাসান মামুন, আওমীলীগ নেতা ডাঃ পলাশ।

আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আবুল কাসেম, আহসান হক, নজমল হক, করিম উদ্দিন, বাদশা মন্ডল, শাহ জালাল মন্ডল, শাকিল আহমেদ, শ্রী অণীল চন্দ্র পাল, শ্রী মহন চন্দ্র পাল, জালাল উদ্দীন জালু, অপূর্ব ঘোষ।
এসময় উপস্থিত ছিলেন অত্র ক্লাবের সভাপতি রবি হাসান রঞ্জু, সহ-সভাপতি সুবল চন্দ্র পাল, কোষাধ্যক্ষ জহুরুল, সদস্য সাদ্দাম, রাজু মিয়া, মাহমুদুল হাসান। অনুষ্ঠান উপস্থাপন করেন অত্রক্লাবের সাধারণ সম্পাদক শিমন রহমান জহুরুল। অনুষ্ঠানের প্রথম পর্ব পুরষ্কার বিতরণ শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button