বিবিধশিরোনাম

শুধু কান্না থামাতেই এতো আঘাত

শিশুরা কাঁদবেই, সেই কান্না থামানোটাও কঠিন। তবে আপনজনরা নিমিষেই শিশুর কান্না থামিয়ে ফেলেন। এটাই আপন মানুষের গুণ। কান্না থামাতে আপনজনরা অন্তত শিশুকে মারধর করেন না। তবে সম্প্রতি এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে এক বছরের শিশুর কান্না থামাতে তাকে নির্দয়ভাবে মারধর করা হচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, বাচ্চাটিকে শুইয়ে রেখে প্যাম্পার্স পরাচ্ছেন ওই নারী। এ সময় শিশুটি কেঁদে ওঠায় প্রথমে পায়ে আঘাত করেন। এরপর আরো কয়েকটি কিল বসিয়ে দিলেন তিনি। একপর্যায়ে শিশুটির বুকে কয়েকবার সজোরে চাপ দেন। এ সময় শিশুটি কেঁদেই যাচ্ছিল। এরপরও থেমে যায়নি নির্দয় ওই নারীর নির্মমতা। গালে কষে চড় দেন। প্যাম্পাস পরানো শেষ হলে প্যান্ট পরানোর সময়ও অমানবিক আচরণ চলে। প্যান্ট পরানো শেষে জামা খুলতে গিয়ে শিশুটির দুই হাত শূন্যে ধরে রেখে কয়েকবার জোরে ঝাঁকুনি দেন। একপর্যায়ে বিছানোর ওপর ছুড়ে ফেলেন।

জামা পরার সময় এক বছরের শিশুকে এভাবে পেটানোর ঘটনাটি ঘটেছে মালয়েশিয়াতে। তবে ঘটনার ভিডিও ভাইরাল হতেই পুলিশ আটক করেছে ওই নারীকে।

ভিডিওটিতে দেখে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। তাদের মন্তব্য, শিশুটির সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে তা পশুর সঙ্গেও করা হয় না। পাশাপাশি তারা প্রশ্ন তুলেছেন, যে ব্যক্তি এই দৃশ্য ধারণ করেছেন তাকে নিয়েও।

মালয়েশিয়া রয়েল পুলিশ ভিডিওটি ফেসবুকে শেয়ার করে। এ পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ৪৩ লাখেরও বেশি। মন্তব্য করেছেন ২ লাখ ৯০ জন। শেয়ার হয়েছে এক লাখেরও বেশি।

তবে শিশুটির সঙ্গে নির্দয় আচরণকারী ওই নারীর সম্পর্ক জানা সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button