শুটিং ফেলে আগুন নেভাতে দৌঁড়ালেন মিমি চক্রবর্তী

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনয়ের পাশাপাশি নিজের রাজনৈতিক কর্মকাণ্ডও পরিচালনা করে আসছেন। এই সাংসদ অভিনেত্রী শুটিংয়ের চেয়েও জনকল্যাণকর কাজকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তার প্রমাণও মিলল। বৃহস্পতিবার শুটিং ফেলে আগুন নেভাতে ছুটে যান মিমি চক্রবর্তী।
বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুর থানা এলাকার জগদীপোতা কিষান মার্কেটের কাছে একটি গাড়ির সার্ভিসিং সেন্টারে আগুন লেগে যায়। এই খবর পাওয়া মাত্র শুটিং ছেড়ে ঘটনাস্থলে ছুটে আসেন তিনি।
জানা যায়, ওই দুর্ঘটনায় ৩০টির মতো গাড়ি পুড়ে গিয়েছে। ঘটনাস্থলে এসেই মিমি কথা বলেন পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী সুজিত বসু, ওয়ার্কশপের ম্যানেজার, নরেন্দ্রপুর থানার আইসি সুখময় চক্রবর্তী, দমকল কর্মী, ওয়ার্কশপের কর্মী ও এলাকার বাসিন্দাদের সাথে। প্রবল ধোঁয়ার মধ্যে যেখানে ঢোকা কার্যত দুর্বিষহ হয়ে উঠেছিল সেখানে ঢুকে পড়েন সাংসদ।




