Uncategorized

শীতবস্ত্র বিতরণ ও গোমাতলী ব্রীজ পরিদর্শনে : সিনিয়র সচিব মোঃ হেলাল উদ্দিন আহমেদ

নুরুল আজিম : স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ ইসলামাবাদ ইউনিয়নে শুভাগমন উপলক্ষে এলাকার মানুষের সাথে মত বিনিময় সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (৩ ডিসেম্বর) ফাঁসিয়াখালী বেদার মিয়ার জুমা মসজিদ চত্বরে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ এর উপস্থিতিতে সভাপতিত্ব করেন জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মহসিন অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক কবির ।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবন্তী রায়,চট্টগ্রাম এলজিডি নির্বাহী প্রকোশলী তোফাজ্জল চৌধুরী এসিলেন্ড নো মার্মা মং, কক্সবাজার এলজিইডির উপ-পরিদর্শক ঋত্বিক, জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার রাজনীতিবিদ, গণমাধ্যম কর্মীসহ গণ্যমান্য ব্যক্তি বর্গগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা কালে স্থানীয় সিনিয়র সচিব বলেন, খুব শিগগিরই উপজেলা অবকাঠামো কার্যক্রম শুরু হবে বলে জানান। তিনি আরো বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ভবন নিয়ে আমার কোন ব্যক্তিগত মতামত নেই। ৫ ইউনিয়নের মানুষের যাতায়াতের সুবিধা মত এমন একটি স্থানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন করা হলে জনগণের জন্য ভালো হবে। এসময় তিনি ‘শীতার্থ মানুষের কথা চিন্তা করে প্রথম ধাপে অত্র ইউনিয়নের অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল (শীতবস্ত্র) বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের শেষে রেল ও কবি নুরুল হুদা সড়ক পোকখালী টু গোমাতলী ব্রিজের কাজ পরিদর্শন করেন। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন রাজনিবিদ, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও এলাকার সচেতন মহল ফুল দিয়ে বরণ করেন। এতে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ মানুষের ভালবাসায় সিক্ত হোন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button