slider

শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৩

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে দুই শিশুসহ আহত হয়েছেন ৩ জন। শনিবার বিকালের দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের কাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উপজেলার কাজিরহাট বাজারের মো. শরবত আলীর মেয়ে ছনিয়া খাতুন (৬), একই এলাকার সোহেল রানার মেয়ে সুমনা খাতুন (৩) ও ছফিয়ার রহমান(৬০) সহ তিনজন শিয়ালের কামড়ে আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসারত অবস্থায় রয়েছেন।
এলাকাবাসী জানান, তারা বাচ্চা নিয়ে আতঙ্কের মধ্যে বসবাস করছেন।

আহত ছনিয়া খাতুনের বাবা জানান, শনিবার বিকালে বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল ছনিয়া। হঠাৎ করেই বাড়ির পিছন দিয়ে এক শেয়াল এসে অতর্কিতভাবে হামলা করে আমার মেয়ের উপর। শেয়ালের আক্রমণে আমার মেয়ে ছনিয়া খাতুনের মাথায় বিশাক্ত দাঁতের কামড়ে ক্ষত হয়। পরবর্তীতে আমাদের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসে।

এছাড়া গত ২০ ফেব্রুয়ারি গোপালরায় এলাকায় চার ব্যক্তিকে কামড় দেয়। বেশ কিছু গবাদিপশুকেও শিয়াল আক্রমণ করেছেন।

এদিকে, এলাকায় শিয়ালের আক্রমন থেকে বাঁচাত শিশু ও গবাদিপশু নিয়ে চরম আতঙ্কে রয়েছেন সেখানকার অভিভাবকরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. জান্নাতি ফাতেমা বলেন, আহত সুমনা খাতুনের অবস্থা তেমন ভালো ছিল না। তার চোখের ওপরের কিছু অংশ ছিড়ে গেলে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপালে রেফার্ড করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button