Uncategorized

শিশুর জন্ম নিবন্ধন করলেই মিলছে উপহার

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে পৌরসভায় শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলেই পাচ্ছেন সনদ, তোয়ালে, খেলনা, বেবি শ্যা¤পু, বডি লোশনসহ নানা উপহার সামগ্রী। বাবা-মাকে সন্তানের জন্ম নিবন্ধনে উৎসাহিত করতেই এমন উদ্যোগ নিয়েছেন পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা ।
গতকাল বৃহম্পতিবার (২৩ ডিসেম্বর) গুরুদাসপুর পৌরসভায় গিয়ে দেখা গেছে,কর্তৃপক্ষের প্রচার অভিযানে আকৃষ্ট হয়ে এক বাবা তার সন্তানের জন্ম নিবন্ধন করতে এসেছেন।
গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী বলেন, শিশু ভূমিষ্ঠ হওয়ার পর অনেক বাবা-মা তাদের সন্তানের জন্ম নিবন্ধনে আগ্রহী হন না। অথচ জন্ম নিবন্ধন একটি শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। জন্ম নিবন্ধনের মধ্য দিয়েই একটি শিশুর ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করে। বিষয়টি মাথায় রেখে এবং শিশুদের বাবা-মাকে তাদের সন্তানের সঠিক সময়ে সঠিকভাবে জন্ম নিবন্ধনে উৎসাহিত করতে এমন উদ্যোগ নিয়েছি।
আনন্দ নগর ৯ নম্বর ওয়ার্ড মহল্লার বাসিন্দা জাহিদুল ইসলাম জানান, তিনি পৌরসভার প্রচারাভিযানে উদ্বুদ্ধ হয়ে তার সন্তান জন্মের ৩ দিনের মধ্যে নিবন্ধন করতে এসেছেন। নিবন্ধন শেষে জন্ম সনদসহ উপহার সামগ্রী পেয়ে তিনি খুশি। পৌর মেয়রের এমন উদ্যোগকে স্বাগত জানান তিনি। সনদ ও উপহার সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন-পৌর মেযর হাফসা শারমিন,নিবন্ধন শাখার প্রধান আবুল কালাম আজাদ,মোঃ জনাব আলী,স্থানীয় নাটোর কন্ঠের স¤পাদক সাজেদুর রহমান,আইসিটি কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।
গুরুদাসপুর পৌর সচিব হাফশা শারমিন জানান, শিশুর জন্ম নিবন্ধনে উৎসাহিত করতে চলতি বছরের এপ্রিল মাস থেকে উপহার সামগ্রী প্রদান কার্যক্রম চলমান রয়েছে। শিশুর জন্মের খবর পাওয়া মাত্রই জন্ম নিবন্ধন করার জন্য অভিভাবকদের বাসায় গিয়ে খবর দেওয়া হয়। এতে সাড়া দিয়ে তারা সন্তানের জন্ম নিবন্ধন করছেন বলেও জানান তিনি। জন্ম-মৃত্যু নিবন্ধন বিভাগের প্রধান,আবুল কালাম আজাদ পিন্টু জানান,জন্ম ও মৃত্যু নিবন্ধনে তাদের প্রচারাভিযান চলমান রয়েছে। চলতি ডিসেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত ২০টি নিবন্ধন স¤পন্ন হয়েছে। নিবন্ধিত প্রত্যেক শিশুকে সাথে সাথে সনদসহ উপহার সামগ্রীও প্রদান করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button