শিশুদের ১০৩ প্রকার কারুকাজ

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি : জাতির জনকের ১০৩ তম জন্মদিনে প্রদর্শন করা হয় ১০৩ প্রকার কারুকাজ। ৬ থেকে ১২ বছরের অর্ধশত শিশুদের হাতে মাটি দিয়ে তৈরী করা হয় এসব মৃৎশিল্প।
এরমধ্যে নজর কেড়েছে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। এছাড়াও শিশুদের চিত্রপটে ফুটে ওঠেছে শহীদ মিনার, স্মৃতিসৌধ, ঘর, ফুল, মিষ্টির হাড়ি, মাছ, দোলনা, শীতল পাটি, গৃহস্থালী তৈজসপত্র , মই, আপেল,আম ইত্যাদি। মানিকগঞ্জের ঘিওরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী এই আয়োজন করেন বারসিক।
উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের শোলকুরা বিশ্বাস বাড়ীর আঙিনায় শুক্রবার বিকেলে শিশুদের আয়োজনে মাটির কারুকাজ প্রদর্শণী, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরন করা হয়।
পুরষ্কার বিতরণ করেন, বারসিক প্রকল্প কর্মকর্তা মো: নজরুল ইসলাম, কৃষক গবেষক মোঃ মাসুদ বিশ্বাস, বারসিক কর্মকর্তা সুবীর কুমার সরকার, সাংবাদিক আব্দুর রাজ্জাক, যুব উদ্যোক্তা জাহিদ মিয়া প্রমুখ।
সেরা কারুশিল্পীর পুরষ্কার পায় তরী, তামিম, আলিফ, আরজিনা, তামান্না, জান্নাত, আবির, রাসেল, প্রিয়াংকা, আরিয়ান।




