sliderরাজনীতিশিরোনাম

সমকালের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এবি পার্টির ফুলেল শুভেচ্ছা

পতাকা ডেস্ক: দেশের শীর্ষ জাতীয় দৈনিক সমকাল পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ তেজগাঁওয়ের টাইম মিডিয়া ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টি শুভেচ্ছা জ্ঞাপন করে।

অনুষ্ঠানে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সমকালের প্রকাশনা সংস্থা টাইমস মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ ও সম্পাদক শাহেদ মুহাম্মাদ আলীর হাতে ফুল তুলে দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ-সময় তিনি বলেন, গণমাধ্যম দেশ ও জাতির বিবেক। সমকাল দুই দশকেরও বেশি সময় ধরে সংবাদ পরিবেশন করে আসছে। আমরা বিশ্বাস করি, সমকাল সত্য ও ন্যায়ের পথ অনুসরণ করে দেশের অগ্রযাত্রায় শক্তিশালী ভূমিকা পালন করবে।
এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম রাষ্ট্রের উন্নয়ন ও গণতান্ত্রিক বিকাশের অপরিহার্য অনুষঙ্গ। তিনি সমকাল পরিবারকে ধারাবাহিক সাফল্য ও অগ্রযাত্রার জন্য শুভকামনা জানান।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে এবি পার্টির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার সানী আবদুল হক, যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ ও জুলাই অভ্যুত্থান বিষয়ক সহ সম্পাদক রাশেদুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button