শিশুকে বলাৎকারের অভিযোগে দোকান মালিককে গনধোলাই
নিজস্ব প্রতনিধি, মানিকগঞ্জ : ঘিওরে প্রাথমিক বিদ্যালয়ে পড়–য়া এক ছাত্রকে (১০) বলাৎকারের অভিযোগে ফরিদ মিয়া (৩৬) নামের দোকান মালিককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
জানা যায়, উপজেলার থানা মোড়ে অবস্থিত ফরিদ ষ্টেশনারী এন্ড কম্পিউটার টেনিং সেন্টারে কলম কিনতে গেলে ওই শিশুকে ফরিদ দোকানের ভেতরে ডেকে নিয়ে যায়। শিশুটিকে চকোলেট, চিপস খেতে দিয়ে কম্পিউটারে অশ্লীল ভিডিও দেখিয়ে তাকে বলাৎকার করে। এসময় শিশুটি চিৎকার দিয়ে দোকান থেকে বেরিয়ে দৌড়ে বাড়ি চলে যায়। শিশুটির কান্না দেখে বিষয়টি আশেপাশের প্রতিবেশী ও পরিবারের লোকজনের দৃষ্টিগোচর হয়। তারপর জিজ্ঞাসা করলে সে ঘটনা খুলে বলে। এরপর উত্তেজিত এলাকাবাসী বলাৎকারকারী ফরিদকে গনধোলাই দিয়ে ঘিওর থানায় সোপর্দ করে। ফরিদ ঘিওর উপজেলা সদরের আব্দুস ছালামের ছেলে।
শিশুটির পরিবার জানান, বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঐ দোকানে কলম কিনতে গেলে ঘরের ভেতর ডেকে নিয়ে আমার শিশু সন্তানকে বলাৎকার করে ফরিদ।
এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, এর আগেও সে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের কম্পিউটার টেনিংয়ের নামে যৌন হয়রানী করার অভিযোগ রয়েছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের মামলা রয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
ঘিওর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, ‘শিশুটির ওপর নির্যাতনের অভিযোগে এলাকার লোকজন ফরিদ নামের ওই ব্যক্তিকে তার দোকানের সামনে গনপিটুনী দেয়ার সময় তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা। পরে ভুক্তভূগীর পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শনিবার বিচারের কথা বলে তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান।




