শিলাকোঠা গোল্ডকাপ নাইট ক্রিকেট লীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

দোহার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দোহারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শিলাকোঠা গোল্ডকাপ নাইট ক্রিকেট লীগ ২০২২-২৩ (সিজন-৩) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার সন্ধ্যায় শিলাকোঠা পাভেল মুন্সি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন এবং খেলার উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম। কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নয়াবাড়ী ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন, রাইপাড়া ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, বিলাশপুর ইউপি চেয়ারম্যান মো. রাশেদ চোকদার, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক নয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদ মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বাসার চোকদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ, ইঞ্জিনিয়ার বজলুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সেলিম বেপারী, মো. মনির হোসেন ভূইয়া, মো. রানা ভূইয়া, এস. এম বিপ্লব। সার্বিক সহযোগিতায় ছিলেন শিলাকোঠা গোল্ডকাপ নাইট ক্রিকেট লীগ কমিটির সভাপতি মোল্লা মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক দাউদ আহমেদ পাভেল, শিব্বির আহমেদ মল্লিক, এটিএম ফেরদৌস, জসিম বেপারী, আদনান দোহারী, আবু নাঈম দোহারী, ছাত্রলীগ নেতা জামিল মাহমুদ, মিজানুর রহমান সাদ্দাম, আব্দুর রহমান শান্ত প্রমুখ। ফাইনাল খেলায় শিলাকোঠা রাইজিং স্টার শিলাকোঠা ইয়াং বয়েজকে ২০ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এবং খেলায় ম্যান অব দ্যা ফাইনাল হন চ্যাম্পিয়ন দলের মাহিম ও টুর্নামেন্ট সেরা হন রানার্সআপ দলের শফিকুল ইসলাম।




