sliderশিক্ষাশিরোনাম

শিবিরের নতুন সভাপতি কে এই নুরুল ইসলাম সাদ্দাম

পতাকা ডেস্ক : শিবিরের নতুন সভাপতি কে এই নুরুল ইসলাম সাদ্দাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫ শুরু হয়। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সারাদেশ থেকে আগত প্রায় ৬ হাজারের বেশি সদস্যের অংশগ্রহণে শুরু হয় এ আয়োজন। এ সম্মেলনের মধ্য দিয়েই সংগঠনটির ২০২৬ মেয়াদের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হলো।

শিবিরের সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। যার কার্যক্রম এখন চলমান।

কে এই সাদ্দাম?

নবনির্বাচিত শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের বাড়ি খুলনার সোনাডাঙ্গা উপজেলায়। তিনি দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, খুলনা থেকে দাখিল ও আলিম পাস করেন। এরপর ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে মানবসম্পদ ব্যবস্থাপনায় পেশাদার স্নাতকোত্তর ডিগ্রিতে অধ্যয়নরত।

শিবিরের সঙ্গে পথচলা

সভাপতি হওয়ার আগে সাদ্দাম সর্বশেষ দলটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। তার আগে তিনি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (২০২৪), কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক (২০২৩), কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়ন সচিব (২০২২), কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সচিব (২০২০-২১) এবং খুলনা সিটির সভাপতি (জানুয়ারী ২০১৯- জুলাই ২০২০) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button