Uncategorized

শিবালয়ে বন্যার্তদের মাঝে ছাত্রলীগের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: শিবালয় উপজেলা ছাত্রলীগ বৃহস্পতিবার যমুনা সিকস্তী বন্যার্তদের মাঝে শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করে। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাশার সুমন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন, টিপু সুলতান, সানিসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ-১ আসনে সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়ের পক্ষ থেকে চাল, চিড়া, লবণ, স্যালাইন, দেয়াশলাই, মোমবাতিসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তৈরী এক হাজার প্যাকেট দুর্গতদের মাঝে বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button