Uncategorized

শিবালয়ে দু’দিন ব্যাপী বিজ্ঞান-প্রযুক্তি মেলা শুরু

শিবালয় প্রতিনিধি : শিবালয় উপজেলা প্রশাসনের আয়োজনে দু’দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। রোববার ইউএনও বিএম রুহুল আমিন রিমনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু প্রধান অতিথি হিসেবে এ মেলার শুভ উদ্বোধন করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক জানান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত মেলায় উপজেলার ৭টি উচ্চ বিদ্যালয়, মালুচী রাওয়ান ইবনে রমজান স্কুল এন্ড কলেজ, মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ ও শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা নিজ উদ্ভাবিত ও পাঠ্যপুস্তক সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন।
সোমবার বিজয়ীদের মাঝে সনদ ও পুরষ্কার দেয়া হবে। স্টল পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, অধ্যক্ষ বাসুদেব কুমার দে শিকদার, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. খলিলুর রহমান, এসি (ল্যান্ড) ফারাশিদ বিন এনাম উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button