শিরোনাম

শিবালয়ে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ বুথ চালু

নিজস্ব প্রতিনিধি : শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার প্রথম করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ চালু করা হয়। উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু আনুষ্ঠানিকভাবে এ বুথ উদ্বোধন করেন।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ, এসি (ল্যান্ড) মোঃ জাকির হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ রেজাউল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৃদুল কুমার আচার্য্য ও সেনেটারি ইন্সপেক্টর হামিদা ইয়াসমিন।
শিবালয় উপজেলা প্রেসক্লাব সভাপতি বাবুল আকতার মঞ্জুরের প্রথম নমুনা সংগ্রহের মধ্য দিয়ে বুথের কার্যক্রম শুরু হয়। প্রত্যহ সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে এবং ২৪ ঘন্টায় ফলাফল জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button