sliderস্থানিয়

শিবগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে তীব্র ক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ (শিবগঞ্জ) সংবাদদাতা: আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ৪৩ চাঁপাইনবাবগঞ্জ(শিবগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে তৃণমূল পর্যাযে থামছে না ক্ষোভ। যদিও প্রথম দিকে এ আসনে চারজন প্রার্থী মনোনয়ন প্রাপ্তিতে জোরেসোরে দৌঁড়ঝাঁপ করলে কেন্দ্র থেকে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহাজাহান মিঞাকে মনোনয়ন দিলে দুই জন প্রার্থী তা মেনে নিযে এক সংগে কাজ করলেও মনোনয়ন প্রত্যাশী শাহীন শওকাতের সমর্থণ গোষ্টী তা না মেনে শাহীন শওকাতের পক্ষে মনোনয়ণ পাওযার জন্য এখনো বিভিন্ন কর্মসূচীর পালন করছে।

তাদের ভাষ্যমতে ঘোষিত প্রার্থী সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিঞার এখন অবসর জীবনযাপনের সময়। তাছাড়া নানা মুখী সমালোচনার করছেন তারা এরই অংশ হিসেবে মনোনয়ন পরিবর্তনের দাবিতে শিবগঞ্জ উপজেলায় বিএনপির একটি অংশ ইতোমধ্যে অবরোধ, মানব–প্রাচীর, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচি পরিচালনা করছেন সম্ভাব্য প্রার্থী ও জনপ্রিয় নেতা সৈয়দ শাহীন শওকতের সমর্থক বিএনপি নেতাকর্মীরা।

শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন বিএনপির আহবায়ক ময়েজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদস্য ও সাবেক ছাত্রদল নেতা মঈন আলী, শাহাবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মাইনুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাসান আলী শ্যামল, দাইপুখুরিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলফাজ উদ্দীন, মনাকষা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সৈইবুর রহমান, শিবগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সাব্বির রহমান, বিনোদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেন্টুসহ বিক্ষুব্ধ নেতাকর্মীরা অধ্যাপক শাহজাহান মিয়ার মনোনয়ন প্রত্যাহারের দাবি জানান।, গত ১৭ বছরে অধ্যাপক শাহজাহান মিয়া নেতাকর্মীদের দুঃসময়ে পাশে দাঁড়াননি এবং নির্যাতন–নিপীড়নের সময় খোঁজখবরও নেননি। তাদের মতে, এমন প্রার্থীকে মনোনয়ন দিলে নির্বাচনে কাঙ্ক্ষিত বিজয় পাওয়া সম্ভব নয়। শাহীন শওকাতকে মনোনয়ন না দিলে সামনে আরো কঠিন কর্মসূচী দেয়া হবে তারা জানানা।

তারা আরও বলেন, অবিলম্বে অধ্যাপক শাহজাহান মিয়ার মনোনয়ন পরিবর্তন করে যোগ্য, দক্ষ ও ক্লিন ইমেজের নেতা সৈয়দ শাহীন শওকতকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।তাদের দাবী তৃনমূল পর্যাযের নেতাকর্মীর মতামতের ভিত্তিতে আসন্ন নির্বাচনে ধানের শীষে জয়লাভ ছিনিয়ে নিতে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতকে যোগ্য বিবেচনা করে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নীতিনির্ধারকদের প্রতি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button