কুড়িগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবদল নেতা গ্রেফতার

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ মে) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
আটক ওই যুবদল নেতা সাইদুল ইসলাম কচাকাটা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বলে জানা গেছে।
কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা শুক্রবার (১৯ মে) সকালে এ তথ্য নিশ্চিত করছেন।
এজাহার সূত্রে জানা গেছে, যুবদল নেতা সাইদুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যঙ্গ করে শেখ হাসিনাকে উদ্দেশ করে নানান বিষয়ে প্রচারণা চালান।
বিষয়টি কচাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কচাকাটা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আতাউল রহমানের নজরে আসে।
পরে তিনি বৃহস্পতিবার থানায় এজাহার দায়ের করেন। যার মামলা নং ৯। সেই মামলায় তাকে আটক করা হয়।
কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক যুবদল নেতাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন, তার কাছ থেকে মোবাইল ফোন, ব্যঙ্গ করা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ছবি জব্দ করা হয়েছে।
ওই নেতাকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।
সূত্র : ইউএনবি




