
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে সড়ক দুর্ঘটানায় জাহানারা বেগম(৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহত জাহানারা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘোড়াপাখিয়া মোন্নাপাড়া গ্রামের মৃত রইসুদ্দিনের স্ত্রী ঘটনাটি ৩০ নভেম্বর রবিবার বেলা আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাট্টি বাজার এলাকার হরিনগর মোড়ে ঘটে।
প্রত্যক্ষ দর্শীরা জানানা এ সময় জাহানারা বেগম(৮০) রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ঘটনাটি নিশ্চিত করে শিবগঞ্জ থানার এস আই মিজানুর রহমান বলেন সংবাদ পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে তার পরিবারের সদস্যদের মাধ্যমে লাশ সনাক্ত করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।




