sliderস্থানিয়

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা : শিবগঞ্জে অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষে শরিফুল আলম (৪২) নামে এক অটোচালক নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার মহদীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের নয়ালাভাঙা-গোয়ালপাড়া গ্রামের মৃত টানু ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে অটোরিকশা যাত্রী নিয়ে শিবগঞ্জ বাজার যাচ্ছেছিলেন শরিফুল ইসলাম। এ সময় মহদীপুর এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন চালক শরিফুল ইসলামসহ এক শিশু। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত শিশু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, অভিযোগ না থাকায় নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button