sliderস্থানিয়

শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধার লাশ দাফন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা আয়েস উদ্দিন (৭০)এর লাশ দাফন সম্পূর্ণ হয়েছে। শনিবার বিকালে মোবারক পুর ইউনিয়ন কালিচক গ্রামে পারিবারিক আম বাগানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলির নেতৃত্বে শিবগঞ্জ থানার এস আই খোকন সহ পুলিশের একটি চৌকস দল কর্তৃক রাষ্ট্রীয় মর্যদা প্রদান শেষে নামাজে জানাজার পর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আয়েস উদ্দিন (৭০)হলেন মোবারকপুর ইউনিয়নের কালিচক গ্রামের মৃত আলহাজ শুকুর উদ্দিনের ছেলে। তিনি ২১ নভেম্বর দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে সহ বহু গুণ গ্রাহী রেখে গেছেন।
মোবারকপুর ইউনিয়নের কালিচক গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আয়েশ উদ্দিনের জানাজা আজ মর্যাদাপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button