sliderস্থানিয়

শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা চত্বরে অবস্থিত শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ হুমায়ন কবির, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুল ইসলাম, শিক্ষা অফিসার মুসাব্বির হাসান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সুজয় কুমার, প্রমুখ। পরে উপজেলা স্টেডিয়ামে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মহান বিজয় দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ। পরে অভিবাধন সালাম গ্রহণ, কুচকাওয়াজ প্রদর্শন ও মুক্তিযুদ্ধের চিত্র ৩৬ জুলাইয়ের চিত্র তুলে ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন করা হয়। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ তুলে দেন অতিথিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button