sliderস্থানিয়

শিবগঞ্জে মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হাসান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সুজয় কুমার, পৌর প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেনসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।

আলোচনা সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button