পটিয়া পৌরসভয় প্রয়াত আ’লীগ নেতা পরিবারকে ঘর উপহার দিলেন মেয়র

সেলিম চৌধুরী,পটিয়া প্রতিনিধি : শাপলা কুঁড়ি আসর সমাজ কল্যাণ সংস্থা’র পক্ষ থেকে পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রয়াত সজল খাস্তগীর এর অসহায় পরিবারকে শেখ রাসেল হাউজ নামের একটি পাকা ঘর উপহার দিয়েছে। ৩ ডিসেম্বর শনিবার সকালে পটিয়া পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এবং দক্ষিণ জেলা শাপলা কুড়ি আসর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মোহাম্মদ আইয়ুব বাবুল খাস্তগীর পাড়ায় আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি ডা: সজল খাস্তাগীর এর স্ত্রীর হাতে তুলে দেন।
এ সময় মেয়র আইয়ুব বাবুল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সাধারন জনগনের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করেছে গেছে। বর্তমানের তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতা মুজিবের আদর্শ বুকে লালন করে দেশ ও
দেশের মানুষের কল্যানে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় পটিয়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। তার পাশাপাশি শিশু সংগঠন শাপলা কুড়িঁর আসর ও শাপলা কুড়ি আসর সমাজ কল্যাণ সংস্থা সামাজিকভাবে এলাকায় আর্থিক সহায়তা ও মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজ শনিবার দূর সময়ের রাজনৈতিক নেতা পৌরসভা ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রয়াত ডা: সজল খাস্তগীর পরিবারের মাঝে শেখ রাসেল হাউজ নামের একটি ঘর উপহার দিয়েছে শাপলা কুড়ি আসর সমাজ কল্যাণ সংস্থা। শাপলা কুঁড়ি সমাজ কল্যাণ সংস্থার পরিচালক প্রদীপ
বিশ্বাসের আর্থিক সহায়তায় প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা ব্যয়ে এ ঘরটি নির্মান করে দেওয়া তাকে ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক সেন, গিয়াস উদ্দিন আজাদ, গোফরান রানা, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, শাপলা কুঁড়ি আসরের সংগঠক অধ্যাপক রওশনগীর আমিরী, মঞ্জুরুল আলম, শহীদুল ইসলাম জুলু, আ’লীগ নেতা মাহাবুবুল আলম, ফজলুল কাদের মিয়া, নাজিম উদ্দিন, মোহাম্মদ সোহেল, আবু সাঈদ খোকন, যুবলীগ নেতা গিয়াস উদ্দীন, নজরুল ইসলাম, পৌরসভা শাপলা কুঁড়ি আসরের সভাপতি নাঈম উদ্দীন, পৌরসভার কর্মকর্তা বসুলাল দে ও সাজু দে।
স্থানীয় সূত্রে জানা যায় প্রয়াত আ’লীগ নেতা সজল খাস্তগীর একজন হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। আর্থিক অভাব অনটনের কারণে মানসিক দুশ্চিন্তায় তিনি আত্মহত্যা করে মারা যায়। তার পরিবার অসহায় হয়ে পড়লে তাকে আশ্রয়নের জন্য পৌর মেয়র আইয়ুব বাবুল এ উদ্যোগ গ্রহণ করে বলে জানান। শাপলা কুঁড়ি সমাজ কল্যাণ সংস্থার পরিচালক প্রদীপ বিশ্বাসের আর্থিক সহায়তায় প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা ব্যয়ে এ ঘরটি নির্মিত হয়।



