sliderস্থানিয়

শিবগঞ্জে প্রতারকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে সাংবাদিক ও জাতীয় পাটির নেতার পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে বিভিন্ন বিষয়ে প্রতারণা করায় প্রতারক রিপনের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীতি ইউনিয়নের লহলামারী গ্রামের।

শুক্রবার সকাল সাড়ে নয় টায় লহলামারী বাজার এলাকায় বিভিন্ন পেশার শতাধিক নারী পুরুষের এ মানবন্ধন চলে ঘন্টাব্যাপী। মানবন্ধনে বক্তব্য রাখেন লহলামারী বাজার আম সমিতির সভাপতি আশরাফুল ইসলাম মারুফ, লহলামারী বাজার জামে মসজিদের ইমাম হাফেজ আইনুল বারী, ভুক্তভোগী মমিন আলি, খাইরুল ইসলাম, আশরাফুল ইসলাম, মিজানুর রহমান ও চককীতি ইউপি সদস্য শামীন রেজা সহ অন্যান্যরা।

মানববন্ধনের বক্তরা বলেন রিপন আলি নিজেরকে সাংবাদিক পরিচয় দিয়ে সমাজে বিয়ে ভন্ডুল করার হুমকী, মাদকের মামলার হুমকী, ব্যবসার নামে টাকা আত্মসাত ও বিদ্যুতের খুঁটি দেয়ার নাম করে রিপণ বিভিন্ন জনের নিকট হতে টাকা নিয়ে আত্মসাত করেছে। তারা বলেন রিপন নিজেই একজন মাদক ব্যবসায়ী ও ভূয়া সাংবাদিক। তার অপকর্মে আমরা অতিষ্ঠ। আমরা মিডিয়ার মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button