sliderস্থানিয়

শিবগঞ্জে কবরস্থান থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : শিবগঞ্জের একটি কবরস্থান থেকে একটি বন্ধুক দুইটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব সদস্যরা। র্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছ যে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল বুধবার সন্ধ্যার দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটলি মিয়াপাড়ার একটি পারিবারিক গোরস্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে একটি বন্ধুক, ১০ রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগজিন উদ্ধার করে। আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধারের পর শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button