বিনোদন
‘শিদ্দাত’ ছবিতে শ্রীদেবীর পরিবর্তে মাধুরী

হঠাৎ করেই মারা গেছেন বলিউড অভেনেত্রী শ্রীদেবী। তাকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি বলিউডনিবাসীরা। শ্রীদেবীকে নিয়ে অনেক কাজের পরিকল্পনাও ছিলো বলিউড প্রযোজক ও পরিচালকদেরও। তাদের মধ্য বলিউড প্রযোজক করন জোহরের পরিকল্পনাটা ছিলো অনেক এগিয়ে।
শ্রীদেবীকে নিয়েই তার পরবর্তী ছবি ‘শিদ্দাত’এর শুটিং শুরু হওয়ার কথা ছিলো। তবে সে শ্রীদেবীর মৃত্যুতে তা অনেকটাই ফিকে হয়ে গিয়েছিলো।
তবে আশার বানী শুনিয়েছেন করন,বললেন শ্রীদেবীর চরিত্রটিতে কাজ করবেন আরেক বলিউড তারকা মাধুরী দীক্ষিত। ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে মাধুরীর সঙ্গে।

করন জোহররের এ ছবিটি পরিচালনা করবেন ‘টু স্টেটস’ ছবির পরিচালক অভিষেক বর্মন। এছাড়াও ছবিটিতে আরো কাজ করছে বরুন ধাওয়ান,আলিয়া ভাট ও সঞ্জয় দত্ত।




