sliderস্থানিয়

শিক্ষাবিদ ইদ্রিস আহমদ মিয়ার ৫৯তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: প্রয়াত শিক্ষাবিদ ও সমাজসেবক মৌলভী ইদ্রিস আহমদ মিয়ার ৫৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে শতবর্ষপূর্তি উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.সৈয়দ মো. মাজাহারুল ইসলাম তরু।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় শতবর্ষপূর্তি উদযাপন কমিটির সভাপতি বেলাল-ই-বাকী ইদ্রিশী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আদিনা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ইমানুল হক, বিশিষ্ট লেখক ও গবেষক মোহাঃ জাহাঙ্গীর সেলিম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আসগার আলী, দৈনিক সংবাদ-এর জেলা প্রতিনিধি শামসুল ইসলাম টুকু এবং উজিরপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ আলকেশ আলি।
সঞ্চালনা করেন প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক জামালুল ইসলাম জামাল।

বক্তারা বলেন, মৌলভী ইদ্রিস আহমদ মিয়া ছিলেন একাধারে শিক্ষাবিদ, সাহিত্যপ্রেমী ও সমাজসেবক। তাঁর জীবন ও কর্ম আগামী প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।

এছাড়াও দাদনচক বেল আফরোজ ইদ্রিশী বালিকা উচ্চ বিদ্যালয় এবং ৭৯নং দাদনচক সরকারি প্রাথমিক বিদ্যালয়েও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button