বিনোদন

শাকিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য দুই টালি সুন্দরীর

মুক্তি পেল নতুন ছবি ‘নাকাব’র ফার্স্ট লুক। সুপারস্টার শাকিব খান এ ছবির হিরো। টালিউডেও বেশ নিজের জায়গা করে নিচ্ছেন শাকিব। অন্যদিকে নায়িকা একজন নন। দু’জন অভিনেত্রীর রয়েছেন তার বিপরীতে। একজন নুসরাত জাহান, আরেকজন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
‘নাকাব’র মাধম্যে শাকিব খানের সঙ্গে পর্থমবার কাজ করতে চলেছেন নুসরত এবং সায়ন্তিকা। একেবারে ফ্রেশ পেয়ারিং, নতুন স্ক্রিপ্ট নিয়ে হাজির রাজীব কুমার।
ছবিটি যে অ্যাকশনে ভরপুর হবে তা পোস্টার দেখেই অনুমান করা যাচ্ছে। তবে দুই গ্ল্যামার ক্যুইনের মধ্যে কাকে শাকিবের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে, সেটা সময়ই বলে দেবে। ভক্তদের দাবি, ত্রিকোণ প্রেম গড়ে উঠবে তাদের কেন্দ্র করে। যদিও ত্রিকোণ প্রেম ছবি মূল বিষয়বস্তু নাও হতে পারে।
সূত্রের খবর, ছবিতে দুই অভিনেত্রীর সঙ্গেই রোম্যান্স করবেন শাকিব। টালিউডে শাকিব একের পর এক হিট ছবি করে চলেছেন। এরই মধ্যে একটা ভালোই ফ্যানবেস তৈরি হয়েছে শাকিবের এবং বাংলাদেশে তার ভক্তরা অগণিত তা আর বলার অপেক্ষা রাখে না।
নুসরাত এবং সায়ন্তিকা দু’জনেই খুব এক্সাইটেড শাকিবের সঙ্গে কাজ করার জন্য। নুসরতের কথায়, শাকিব খানের অভিনয় আমার দারুণ লাগে। ওনার মধ্যে সবথেকে ভালো জিনিসটা হল ওনাকে কিছু বুঝিয়ে দিতে লাগে না। এমনকি অন্যকারও ভুল সেটাও ধরিয়ে দেন। সব মিলিয়ে উনি একজন ভীষণ ভালো মানুষ। তার অভিনয়, লুকস, ব্যবহার, কাজ সবকিছু সুন্দর।
অন্যদিকে সায়ন্তিকা জানিয়েছেন, আমি শাকিবকে দেখে একেবারে মুগ্ধ৷ ওনার অভিনয়ই আমায় মুগ্ধ করেছে। আর শাকিবের হাসিটা সেরা। বেশ লাজুক লাজুক।
বোঝাই যাচ্ছে দুই নায়িকাই শাকিবের ভক্ত। ছবির গোটা টিম আশা করে আছেন দর্শকদের তাদের রসায়ন ভালো লাগবে। কারণ এ প্রথম শাকিব এই দুই অভিনেত্রীর সঙ্গে কাজ করছেন। স্বাভাবিকভাবেই নার্ভাসনেসটা বেশি।
সম্প্রতি ‘ক্রিসক্রস’ ছবির প্রমোশনের ব্যস্ত নুসরাত জাহান। ছবিতে একটি আত্মনির্ভর মেয়ে মেহেরের চরিত্রে অভিনয় করেছেন। যার দুই চোখে একটাই স্বপ্ন। অভিনেত্রী হওয়ার আকাঙ্খা নিয়ে এগিয়ে চলেছে মেহের। কিন্তু সমাজের তুচ্ছ তাচ্ছিল থেকে মেহেরেরও নিস্তার নেই। পাঁচটি মেয়ে। পাঁচটি জীবন। কিন্তু বাঁধা এক সুতোর টানে। প্রত্যেকে আটকে একটা জায়গায়। লড়াই করে সমাজে নিজের জায়গা অর্জন করে নেওয়ার জেদে আটকে তারা। যেখানে অসংখ্য বাঁধা পেরিয়ে পৌঁছাতে হবে এক নতুন দেশে। স্বাধীনতার দেশে। যেখানে গতানুগতিক মহিলার জীবন থেকে মুক্তি পাওয়ার আশা রয়েছে। ইরা, সুজি, মিস সেন, রূপা, মেহের। পাঁচটি মেয়ের গল্প নিয়েই তৈরি ‘ক্রিসক্রস’। ১০ অগাস্ট মুক্তি পাবে ছবিটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button