sliderস্থানিয়

শহীদ ওসমান বিন হাদী স্মরণে নলছিটিতে ছাত্রদলের দোয়া মুনাজাত

মো:শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ইনকিলাব মঞ্চের মূখপাত্র নলছিটির গর্ব শহীদ ওসমান বিন হাদীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ঝালকাঠির নলছিটিতে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৫টায় নলছিটি সরকারি মার্চেন্পস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা ছাত্রদলের আয়োজনে এ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শহীদ ওসমান বিন হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান (হেলাল) খান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সরোয়ার হোসেন তালুকদার, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না, স্বেচ্ছাসেবক শাহাদাত হোসেন ফকির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খান, পৌর ছাত্রদল সভাপতি রনি তালুকদার, সাধারন সম্পাদক সাব্বির আহমেদ, যুগ্ন আহবায়ক ফয়সাল সিকদার, ইসলামি ছাত্র আন্দোলন নলছিটি উপজেলা শাখার সভাপতি আবু মুসা সরদার, নলছিটি উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাব্বির হোসাইন, নলছিটি সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মো.হিমেল, সাধারন সম্পাদক রাকিব আহমেদসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।
দোয়া মুনাজাত পরিচালনা করেন থানার পোল মসজিদের ইমাম মাওলানা আবদুল কুদ্দুস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button