
বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধি: সালথা উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মশাল মিছিল।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সালথা বাজারে উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান সমন্বয়কারী সজীব আল হুসাইন এর নেতৃত্বে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক মশাল মিছিল বের হয়। মিছিলটি সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সালথা সদরের বাইপাস সড়কে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় সালথা উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোঃ রোমান শেখ, বাদশা খন্দকার, সদস্য সজীব মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তার জন্য সরকারের কাছে আহ্বান জানন।



