জাতীয়শিরোনাম

শপথ নিলেন ঢাকার দুই মেয়র

শপথ নিলেন ঢাকার দুই সিটির নবনির্বাচিত মেয়র। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে মো. আতিকুল ইসলামকে শপথ পড়ানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই পাশে দাঁড়িয়ে শপথ পড়েন দুই মেয়র।
প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে শপথ পড়ান। এরপর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম দুই সিটি করপোরেশনের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের শপথ পড়ান।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।
শপথে বলা হয়, ‘আমি সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে, আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব।’
প্রসঙ্গত গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দুই মেয়র প্রার্থী বিজয়ী হন। এরপর গত ৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন থেকে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button