slider
শতবছর বয়সী কালাই বেপারির ইন্তেকাল

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌর সভার সবজি কান্দি গ্রামের শতবছর বয়সী সমাজ সেবক মোঃ কালাই বেপারি শনিবার রাত সাড়ে দশটায় ইন্তেকাল করেছেন,রোববার সকাল দশটায় যারিফ আলী শিশু পার্কে জানাযার নামাজ শেষে কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
জানাযা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দাউদকান্দি পৌর সভার প্যানেল মেয়র রকিব উদ্দিন সাবেক কমিশনার আব্দুল হামিদ। মুসল্লীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ছোট ছেলে ফটো সাংবাদিক লেয়াকত হোসেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে রেখে গেছেন।




