উপমহাদেশশিরোনাম

ল্যাম্পপোস্টে বেঁধে নাইজেরীয় যুবককে মারধরের ভিডিও ভাইরাল

চুরি আর মাদক বিক্রির অভিযোগে সপ্তাহ দুয়েক আগে এক নাইজেরীয় যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছিল দিল্লির কয়েকজন বাসিন্দা। কিন্তু, সম্প্রতি সেই যুবককে মারধরের একটি ভিডিও প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে পুলিশ।
ভিডিওটিতে দেখা গেছে, অভিযুক্ত ওই নাইজেরীয় যুবককে ল্যাম্পপোস্টে বেঁধে ব্যাপক মারধর করছে কয়েকজন যুবক। তার পর তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। যুবককে হামলাকারীদের হাত থেকে বাঁচাতে কেউ এগিয়ে আসেননি। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে গত ২৪ সেপ্টেম্বর দক্ষিণ দিল্লির মালভিয়া নগর থেকে ওই নাইজেরীয় যুবককে গ্রেফতার করে পুলিশ। চুরি, মাদক বিক্রির অভিযোগে আপাতত জেলেই রয়েছেন ওই যুবক। যদিও মাদক বিক্রির কোনো প্রমাণ এখনো পায়নি পুলিশ।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর দক্ষিণ দিল্লির পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি, যুবকের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button