রাজনীতি

লুটপাট ও চুরির বাজেট: খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, ‘২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট লুটপাট ও চুরির বাজেট।’
বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, ‘এই বাজেট অর্থমন্ত্রীর নয়, শেখ হাসিনার বাজেট। অর্থমন্ত্রী এটি তৈরি করেননি, এটি শেখ হাসিনার কথামতো তৈরি করা হয়েছে।’
নিজেদের পকেট ভারী করতে এই বাজেট দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় নির্বাচন নিয়ে খালেদা জিয়া বলেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে সরকার। ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচনের চেষ্টা করছে তারা। সরকারের এই অপচেষ্টা সফল হবে না। ৫ জানুয়ারির মতো নির্বাচনের চেষ্টা করলে, সেখান থেকেই সরকারের পতন হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button