দূর্ঘটনাশিরোনাম

লিফট ছিঁড়ে পড়ে বেঁচে গেলেন আমীর খসরুসহ বিএনপি নেতারা

চট্টগ্রামের পাথরঘাটায় বিস্ফোরণের পর দেয়ালধসে আহতদের দেখতে গিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের দোতলা থেকে লিফট ছিঁড়ে পড়ে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কয়েকজন নেতা। অবশ্য কেউ তেমন আহত হননি।
সোমবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের মাঝখানের একটি লিফটে এ ঘটনা ঘটে।
এ সময় লিফটে আমীর খসরুর সঙ্গে নগর বিএনপির সভাপতি শাহদাত হোসেন, বিএমএ চট্টগ্রামের সাবেক সভাপতি খুরশিদ জামিল চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঘটনার বর্ণনা দিয়ে শাহদাত হোসেন বলেন, ‘আহতদের দেখে পাঁচতলার অর্থোপেডিক বিভাগ থেকে লিফটে নামার সময় দোতলায় এসে লিফট ছিঁড়ে নিচতলায় পড়ে যায়। এ সময় বিকট শব্দ হয়। লিফটটি নিচের ফ্লোরের আরও এক হাত নিচে চলে যায়। পরে দরজা আটকে যায়। অনেক কষ্টে আমাদের বের করা হয়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button