খেলা

লিওনেল মেসির ২১ মাসের কারাদণ্ড

কর ফাঁকির মামলায় আর্জেন্টিনা ও বার্সেলোনার ফুটবলার লিওনেল মেসিকে ২১ মাসের
কারাদণ্ড দেয়া হয়েছে। তার বাবা জর্জ মেসিকেও একই মেয়াদের কারাদণ্ড দেয়া হয়েছে।
কারাদণ্ডের সাথে ২০ লাখ ইউরো জরিমানাও করা হয়েছে মেসিকে। স্পেনের একটি আদালত আজ বুধবার এই রায় দেয়।
তাদের বিরুদ্ধে ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ৪৫ লাখ ডলার প্রতারণার অভিযোগ আনা
হয়েছিল।স্প্যানিশ আদালতের রায়, ইমেজ-সত্ত্ব থেকে পাওয়া অর্থের ওপর কর ফাঁকি দিতে
‘ট্যাক্স হেভেন’ বলে পরিচিত বেলিজ ও উরুগুয়েতে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিলেন
মেসি। যদিও বার্সেলোনা ফরোয়ার্ড সব সময় দাবি করে এসেছেন, অর্থ সংক্রান্ত বিষয় কিছুই
জানতেন না তিনি। সব সময় মাঠের ফুটবলে মনোযোগ দিয়েছেন, অর্থের ব্যাপারগুলো সব
সময় দেখতেন তার বাবা ও আইনজীবী।
তবে তারা সম্ভবত কারাদণ্ড এড়াতে পারবেন। কারণ স্প্যানিশ আইন অনুযায়ী, প্রথম
অপরাধের ক্ষেত্রে সাজার মেয়াদ দুই বছরের কম হলে জেলে যেতে হয় না। মেসি এবং তার
বাবার আগের কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকায় তারা রক্ষা পেতে যাচ্ছেন।
কোপা আমেরিকায় শিরোপা জয় করতে ব্যর্থ হওয়ার পর জাতীয় দল থেকে অবসরগ্রহণের
ঘোষণা দিয়েছিলেন মেসি। তবে তিনি সম্ভবত ফিরে আসবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button