slider

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী গুলিবিদ্ধ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে আলমগীর হোসেন নামে এক বাংলাদেশী গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (২৮ জুন) ভোরে উপজেলার কলসীরমুখ বিজিবি ক্যাম্প সীমান্তে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আলমগীর পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের কাশিরডাঙ্গা গ্রামের জমরউদ্দিনের ছেলে।

৫১বিজিবি সূত্রে জানা যায়, তিনি সকালে গরু পারপারকারী কলসীরমুখ সীমান্তের ৮০৫ নম্বর মূল সীমানা পিলার দিয়ে ভারতের এক শ’ গজ অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতের টহলরত দৈয়ারটারী ৪০ বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলি তার পায়ে লাগলে তিনি দ্রুত সেখান থেকে পালিয়ে আসেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত, দায়িত্বপ্রাপ্ত আব্দুল মোত্তালিব সরকার বলেন, সীমান্ত এলাকায় বিএসএফর গুলিতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তার বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। তিনি আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button