slider
লালপুরে শ্রমিকদের বিক্ষোভ মিছিল
নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে স্থায়ীকরণ সহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও ফটক সভা করেছে শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। আজ বৃহ¯পতিবার সকালে উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে এই ফটক সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, সহ-সভাপতি মঞ্জুর রহমান, সাধারণ স¤পাদক আঃ মমিন, সহ সাধারণ স¤পাদক নাহিদুজ্জামান নাহিদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ঝুঁকি ভাতা, বিভাগীয় প্রমোশন ,মৌসুমী হিসেবে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের স্থায়ীকরণ সহ চার দফা দাবি জানান তাঁরা।




