লালপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুল ছাত্রীর অনশন

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে বিয়ের দাবিতে দুইদিন ধরে সৈকত ইসলাম (২৩) নামে এক প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৭ জুন) সকালে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের সেন্টার পাড়াতে এলাকার প্রেমিক সৈকত ইসলামের বাড়িতে ওই স্কুল ছাত্রীকে অনশন করতে দেখা গেছে। প্রেমিক সৈকত ইসলাম লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের সেন্টারপাড়া এলাকার মো.মাসুদ রানার ছেলে।
অনশনরত ওই স্কুল ছাত্রী বলেন, প্রাইভেট পড়তে যাওয়ার সুবাধে ওই ছাত্রীর সঙ্গে প্রেমিক সৈকতের পরিচয় হয়। পরে তাদের দুজনের মধ্য প্রেমের স¤পর্ক গড়ে উঠে। গত ২০ এপ্রিল বিয়ের প্রলোভন দেখিয়ে সৈকতের খালার বাড়ি বনপাড়াতে নিয়ে গিয়ে শারীরিক স¤পর্কে গড়ে তুলেন। এক পর্যায়ে বিয়ের কথা বলতেই প্রেমিক বিভিন্ন তালবাহানা করতে থাকে। পরে প্রেমিক সৈকত ওই ছাত্রীকে বিয়ে করতে অস্বীকার করেন। পরে ওই স্কুল ছাত্রী কোনো উপায়না পেয়ে শুক্রবার থেকে ওই প্রেমিকের বাড়িতে এসে অনশন অবস্থা নেয়।
এবিষয়ে প্রেমিক সৈকিত ইসলামের সঙ্গে একাধিক বার তার মোবাইলে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়। ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনাটি শুনেছি। বিষয়টি নিয়ে দুপক্ষের সঙ্গে মীমাংসার চেষ্টা চলছে।



