slider

লালপুরে গলায় সুজি আটকিয়ে এক শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে গলায় সুজি আটকিয়ে নূর ইসলাম (৫ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে লালপুরে এই ঘটনা ঘটে। সে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মাজদিয়া ধাপাড়িয়া গ্রামের রাজুর ছেলে। জানা যায়, শিশুটির মা তাকে নিয়ে লালপুরে তার নানার বাড়িতে বেড়াতে আছে। আজ সকালে তার মা তাকে সুজি খাওয়ানোর সময় শিশুটির গলায় সুজি আটকিয়ে যায়। পরে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button