slider

লালপুরে ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎ এ পৃষ্ঠ হয়ে দীপক কুমার সরকার (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক একই এলাকার মৃত নরেন সরকারের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,শনিবার বিকালে দীপক তার নিজ জমিতে বিষ প্রয়োগ করতে যায়। এসময় পাশের জমির মালিক আহাদ আলীর ছেলে আকরাম হোসেন ইঁদুর মারার জন্য গুনা তার দিয়ে ফাঁদ পেতে ঢেকে রাখেন। এসময় দীপক যাওয়ার সময় ওই ফাঁদে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা গিয়ে জমিতে পড়ে থাকে বলে জানা গেছে। রাত হয়ে গেলেও দীপক বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে জমির পাশে ইদুর মারা ফাঁদে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এবিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button