Uncategorized

লামায় মা-বাবার সাথে অভিমান করে যুবতীর আত্মহত্যা।

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় মা-বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে রুবি আক্তার (১৬) নামে এক যুবতী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৮জুন) বিকালে লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের উত্তর দরদরী নয়াপাড়ায় এ ঘটনা ঘটে। রুবি আক্তার উত্তর দরদরী নয়াপাড়ার বাসিন্দা আশ্রাফ আলীর মেয়ে।
জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে রুবি আক্তারকে তার মা-বাবা বৃহস্পতিবার ৫ টার দিকে বকাঝকা করে কাজে বের হন। এর কিছুক্ষণ পর অভিমান করে ঘরের বারাদ্দার ভিমের সাথে গলায় ফাঁস দেয় রুবি আক্তার। পরে মা বাবা ঘরে ফিরে রুবি আক্তারকে ফাঁসিতে ঝুলতে দেখে স্থানীয় মানুষ ও প্রশাসনকে জানান।
আত্মহত্যার ঘটনা সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনা স্থল থেকে মৃতের লাশ উদ্ধার করি, লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button