Uncategorized
লামায় অস্ত্রসহ আটক ১

ইলিয়াছ সানি, লামা বান্দরবান : বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নের শিবাতলী পাড়ায় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১.৩০ঘটিকার সময় তাহাকে হাতেনাতে অস্ত্রসহ আটক করে ফাইতং ফাঁড়ি পুলিশ ও এলাকাবাসী। আটক অংচিং থোয়াই মার্মা (২৫) লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অংহ্লারী পাড়ার মং থুইহ্লা মার্মার ছেলে।
স্থানীয়রা জানান, আটককৃত অংছিং থোয়াই মার্মা (২৫) অবৈধ অস্ত্র নিয়ে স্থানীয়দের হুমকি ও নানারকম ভয়-ভীতি দেখাচ্ছেন।পরে স্থানীয় জনগণ ও ফাইতং পুলিশ ফাঁড়ির সহযোগিতায় অস্ত্রসহ যুবককে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান আটককৃতের কাছে থেকে একটি বন্ধুক উদ্ধার করা হয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র আইনের ধারায় মামলার প্রস্তুতি চলছে




