দূর্ঘটনাশিরোনাম

লাওসে বাস দুর্ঘটনায় চীনের ১৩ পর্যটক নিহত

লাওসে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় চীনের কমপক্ষে ১৩ পর্যটক নিহত হয়েছে। বাসটি রাস্তা থেকে ছিটকে গিরিখাতের ৩০ মিটার গভীরে পড়ে যাওয়ায় তারা প্রাণ হারায়। মঙ্গলবার এক পুলিশ কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।
সোমবার রাতে এ মর্মান্তিক দুর্ঘটনার সময় বাসটিতে চীনের ৪০ নাগরিককে বহন করা হচ্ছিল। তারা পর্যটন শহর লুয়াং প্রবাংয়ের দিকে যাচ্ছিল।
এ দুর্ঘটনার জন্য গাড়ির নিয়ন্ত্রণ হারানোকে দায়ী করে পুলিশ কর্মকর্তা শিয়াফোন চিতাভং এএফপি’কে বলেন, ‘আজ সকালে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো দু’জন নিখোঁজ রয়েছে।’
তিনি আরো জানান, ৩১ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গিরিখাতের পানি থেকে বাসের যাত্রীদের উদ্ধার করার বিভিন্ন ছবি প্রকাশ করেছে।
দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থাপনার কারণে লাওসে প্রায় এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button