লকডাউন শিথিল হতেই প্রাণ ফিরে পাচ্ছে এশিয়ার শহরগুলো

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় দেশে দেশে লকডাউন উঠতে শুরু করেছে। সীমিত আকারে চালু হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম। সচল হওয়া শুরু করেছে এশিয়ার শহরগুলো।
বিবিসি জানায়, এশিয়ার বড় বড় কিছু শহর স্বাভাবিক অবস্থায় ফেরত আসছে ধীরে ধীরে।
ভিয়েতনাম এই মহামারিতে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি। এই দেশের শহরগুলোতে সব ধরণের ব্যবসা খুলে দেয়া হয়েছে বিগত সপ্তাহগুলোতে।
হ্যানয়ের বিখ্যাত একটি রাস্তা যেখানে বিয়ার খাওয়া হয় নিয়মিত, সেটি পুরোনো অবস্থায় ফেরত আসছে।
থাইল্যান্ডও দ্রুত ফিরে আসছে স্বাভাবিক অবস্থায়। অনেক শপিং মল খুলে দেয়া হয়েছে দেশটিতে।
থাইল্যান্ডে এখন পর্যন্ত ৩০০০ এর মতো রোগী পাওয়া গেছে। বিশ্বেই সর্বনিম্নদের মধ্যে অন্যতম। এর মধ্যে দুই সপ্তাহ আগে কড়াকড়ি তুলে নিয়েছে থাই সরকার। রেস্তোরাঁ, বার, পার্ক এখন সীমিত সংখ্যক মানুষের প্রবেশাধিকার দিয়ে খোলা হয়েছে।
মায়ানমারের ইয়াঙ্গুন ও পাকিস্তানের করাচিতে রাস্তায় জ্যাম দেখা গেছে। ভারতে যেসব জায়গায় সংক্রমণ কম সেখানে ছোট ছোট দোকান খুলে দেয়া হচ্ছে। ঢাকাতেও সীমিত আকারে দোকানপাট, বাজার, মসজিদ, ব্যাংক খোলা আছে শুরু থেকেই। শহরটির রাস্তায়ও জ্যাম চোখে পড়েছে।




