লকডাউন চলাকালে গাইবান্ধায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৩জন নিহত’র ঘটনায় ঘাতক চালক ও হেলপার আটক

গাইবান্ধা প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলাকালে সরকারী ঘোষিত লকডাউন না মেয়ে, ঘুর্ণিঝড় আম্ফানকে তোয়াক্কা না করে এবং ট্রাফিক আইন ভঙ্গ করে রড ভর্তি ট্রাক-ঢাকা মেট্রোঃ ট-১৩-৫৬৯৮ তে ১৩ জন লোককে যাত্রী বানিয়ে ১৩ টন রডের মধ্যে বসিয়ে নিয়ে ত্রিপল দ্বারা বেঁধে গাজীপুর হতে পাটগ্রাম যাওয়ার পথে পলাশবাড়ী থানাধীন দুবলাগাড়ী নামক স্থানে দূর্ঘটনায় কবলিত হতে উক্ত ১৩ যাত্রীকে অবহেলার মাধ্যমে হত্যা করে। উক্ত ট্রাকের ড্রাইভার, হেলপার পলাতক থাকার পর সোর্সের কোন সাহায্য ছাড়াই তথ্য প্রযুক্তি ব্যবহার করে জনাব মোঃ মতিউর রহমান, পুলিশ পরিদর্শক(তদন্ত), পলাশবাড়ী থানা, গাইবান্ধা এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ জিয়াউর রহমান, এএসআই(নিঃ) মোঃ আঃ সবুর, এএসআই(নিঃ) মোঃ সেলিম রেজা ও নারী কং/ কল্পনা রানী’গণের সমন্বয়ে একটি চৌকস টিম অভিনব পদ্ধতিতে অজ্ঞাতনামা ট্রাক চালক মোঃ এনামুল হক @ দাজেল(৩৮), পিতা-মৃত ইব্রাহিম মন্ডল, স্থায়ী: গ্রাম-বাড়াই পাড়া (ফতেপুর), থানা-পীরগঞ্জ, রংপুর ও হেলপার মোঃ আশরাফুল ইসলাম(৩২), পিতা-মোঃ বাদশা মিয়া, স্থায়ী: গ্রাম-বাড়াই পাড়া (ফতেপুর), থানা-পীরগঞ্জ, রংপুর’দ্বয়কে গত ০৪/১০/২০২০ খ্রিঃ হতে ০৫/১০/২০২০ খ্রিঃ পর্যন্ত ব্যাপক অভিযান পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটন এর বাসন থানাধীন পিয়ারা বাগান এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হলে তারা দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।
অপরদিকে একই সাথে ঢাকা জেলার সাভার থানাধীন উলাইল বাস স্ট্যান্ডের পশ্চিমে কর্ণপাড়া নামক এলাকায় গত ০৪/১০/২০২০ খ্রিঃ তারিখ অভিযান পরিচালনা করে অপহরণকারী মোঃ পলাশ মিয়া (২৫), পিতা-মোঃ মজনু মিয়া, সাং-দিগদারী, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা’কে গ্রেফতার করে তার হেফাজতে থাকা ভিকটিম সোনীয়া আক্তারকে উদ্ধার করা হয়েছে।



