slider

রৌমারীর সংবাদিক আমির হোসেন জন্মদিনেই নাফেরার দেশে চলে গেলেন

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিশিষ্ট সাংবাদিক দৈনিক ইত্তেফাক এর রৌমারী সংবাদদাতা আমির হোসেন চলে গেলেন না ফেরার দেশে। আজ ছিলো আমীরের জন্মদিন। শনিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রায় এক সপ্তাহ ধরে রংপুর মেডিকেল কলেন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন বছর বয়সী এক কন্যাসন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি রৌমারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ বন্দবের রৌমারী শাখার সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় উন্নয়ন সংগঠন সেন্টার ফর স্যোসাল ডেভেলপমেন্ট (সিএসডিকে)’র সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button