খেলা
রোহিতের ডবল সেঞ্চুরি, ধরমশালার লজ্জা ঢাকল ভারত

ভারত এবং শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে রোহিত শর্মার ডাবল সেঞ্চুরিতে ৩৯৩ রানের টার্গেট দিয়েছে সফরকারী শ্রীলঙ্কাকে।
টসে হেরে ব্যাট করতে নামে স্বাগতিক ভারত। অধিনায়ক রোহিত শর্মা করেন অপরাজিত ২০৮। আর ভারতের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৩৯২। রোহিতের ইনিংসে ১৩ চার এবং ১২ ছক্কা রয়েছে। এছাড়া শ্রেয়াস আইয়ার ৮৮ (৭০) এবং শিখর ধাওয়ান ৬৮ (৬৭) করেন।
শ্রীলঙ্কার হয়ে তিন উইকেট নেন থিসারা পেরেরা। ৮০ রান দিয়ে তিনি এই উইকেটগুলো নেন। এছাড়া শচিত পাথিরানা একটি উইকেটি উইকেট শিকার করেন।
তিন দিনের ওডিআই ম্যাচে ১-০ তে এগিয়ে আছে শ্রীলঙ্কা। ধরমশালায় সিরিজের প্রথম ম্যাচে ১১২ রানে গুটিয়ে যায় বিরাটহীন ভারত৷ হাসতে হাসতে ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ ১-০ এগিয়ে যায় মাস তিনেক আগে ঘরের মাঠে ভারতের কাছে ৯-০ পর্যুদস্ত হওয়া লঙ্কাবাহিনী৷




