বিবিধশিরোনাম

রোহিঙ্গা শরণার্থীদের জন্য গ্রাম বানিয়ে দিলো তুরস্ক

বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে রোহিঙ্গা শরণার্থীদের জন্য একটি গ্রাম বানিয়ে দিয়েছে তুরস্কের দাতব্য সংস্থা। ‘আমির সুলতান’ নামে গ্রামটিতে ৪১৪টি বাঁশের ঘর, দুটি মসজিদ, দুটি পানির কুয়া রয়েছে।
বৃহস্পতিবার তুরস্কের সরকারী প্ত্রিকা ডেইলি সাবাহ’তে এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়। এতে বলা হয় তুরস্কের শীর্ষস্থানীয় দাতব্য সংস্থা আইএইচএইচ এই গ্রামটি নির্মাণ করে দিয়েছে।
সংস্থাটির প্রতিনিধি হালিল আশা বলেন, ‘এই বাড়িগুলোর কারণে প্রথমবার আমাদের মুসলিম ভাই এবং বোনেরা তাদের ঘরে বিদ্যুৎ পাচ্ছে। প্রতিটি বাড়িতেই আমরা সোলার প্যানেল স্থাপন করে দিয়েছি। ’ তিনি জানান, তুরস্কের নাম শুনলেই রোহিঙ্গারা আশার আলো দেখতে পায়।
জাতিসংঘের বর্ণনা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠীর নাম রোহিঙ্গা। মিয়ানমারের রাখাইন অঞ্চলে ২০১৭ সালের আগস্টে দেশটির সামরিক বাহিনী পরিচালিত অভিযানে অনেক রোহিঙ্গা হত্যা এবং নির্যাতনের শিকার হয়। অনেকেই সেনাবাহিনীর অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বাংলাদেশে পালিয়ে আসেন।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাব অনুযায়ী, ৭ লাখ ৫০ হাজারের বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এদের বেশির ভাগই নারী এবং শিশু।
অন্টারিও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনীর হাতে প্রায় ২৪ হাজারের মত রোহিঙ্গা মারা গেছেন। এছাড়া ৩৪ হাজারে বেশি রোহিঙ্গাকে আগুনে ছুড়ে ফেলা হয়েছে এবং ১ লাখ ১৪ হাজারের বেশি রোহিঙ্গাকে প্রহার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button